পেছানো হলো রোববারের জেএসসি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবার্য কারণে রোববার (৪ নভেম্বর) অনুষ্ঠিতব্য জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটি আগামী ৯ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শনিবার সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক।
এর আগে, গত বৃহস্পতিবার (০১ নভেম্বর) শুরু হয় এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবার সারাদেশে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নিচ্ছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এবার পরীক্ষার্থী বেড়েছে মোট ২ লাখ ১ হাজার ৫১৩ জন।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, জেএসসিতে ২৯ হাজার ৬৭৭টি বিদ্যালয়ের মোট ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ এবং জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এ ছাড়া ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় অনিয়মিত ২ লাখ ৪৬ হাজার ৩৫৩ এবং জেডিসির ৩৪ হাজার ২৫১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সারাদেশে মোট ২ হাজার ৯০৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতবছর কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৮৩৪টি। সেই হিসাবে এবার ৬৯টি কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও এবার দেশের বাইরে ৯টি কেন্দ্রে ৫৭৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed