সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে গত ১৯ অক্টোবর শুক্রবার দূর্ঘাপূজার দশমীর দিনে সুরমা পয়েন্টে বখাটেদের ছুরিকাঘাতে আহত হওয়া ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম দিলরাজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া।
দিলরাজ ঢাকায় একটি প্রইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
এদিকে নিহত ছাত্রলীগ নেতার লাশ নিয়ে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন পরিবারের সদস্যরা।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া বলেন, এ বিষয়টি নিয়ে আগেই আসামীদের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এই মামলায় খুনের ধারা যুক্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তবে এই হত্যার ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল মান্নান জানান, গত ১৯ অক্টোবর নগরীর ক্বীন ব্রীজের উত্তর প্রান্তে সুরমা পয়েন্ট এলাকায় কয়েকজন যুবক দিলরাজকে ছুরিকাঘাতে আহত করে। পরে দিলরাজের বন্ধু সম্রাট বাদী হয়ে ১৬/১৭ জনকে আসামী করে একটি মামলা করেন। শুক্রবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দিলরাজ মারা যান। খুনীদের গ্রেফতারে চেস্টা চলেছে বলে তিনি দাবি করেন।
এর আগে গত ২৫ অক্টোবর নগরীর উপশহরে মোবাইলে ডেকে নিয়ে খুন করা হয় হোসেন আল জাহিদ নামের এক ছাত্রলীগ কর্মীকে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed