সিলেটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশের’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০১৮।
বৃহস্পতিবার যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীতে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষ রোপণ, স্বেচ্চায় রক্তদান কর্মসূচী, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে জেলা পরিষদের সম্মুখে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজহারুল কবীর এর পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- যুব উন্নয়ন অধিদপ্তর‘র উপপরিচালক মো: আলাউদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট রেঞ্জ এর বিপিএম,ডি.আই.জি মো. কামরুল আহসান, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমান, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস) এর প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় যুব পদকপ্রাপ্ত এম এ নাসির সুজা, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্র্রযুস) এর সাধারণ সম্পাদক বিভাগীয় যুব পুরস্কার প্রাপ্ত সংগঠনের সভাপতি আফিকুর রহমান আফিক, সোনালী স্বপ্ন বাংলাদেশ সিলেটের সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় শ্রেষ্ঠ সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুল।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জাতীয় যুব পুরস্কার প্রাপ্তদের মধ্যে প্রযুসের সভাপতি মো. জামাল খান, প্রযুসের সহ-সভাপতি আব্দুল আহাদ শাহীন, রাধা কৃষ্ণ রায়, আব্দুর রহমান জামাল, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশফাক উদ্দিন আহমদ, বিভাগীয় যুব পুুরস্কারপ্রদের মধ্যে গ্লোবাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব, সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমনি কবির, মো. শাহ আলম, আলী আহমদ, সাদিুকর রহমান, পুষ্প টেইলার্স এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক শামসুন্নাহার পুষ্প, আসমা আক্তার তমা, মাহফুজুর রহমান প্রমুখ।
বিকেলে সিলেট এমসি কলেজ মাঠে যুবক সংগঠনগুলোর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন- বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed