বড়লেখায় কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় প্রান্ত দাস (১৮) নামের এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিখোঁজের দুইদিন পর বুধবার (৩১ অক্টোবর) সকালে বসতবাড়ির পরিত্যক্ত রান্নাঘরের জানালার গ্রিলের সাথে মুখ বাঁধা ও দাঁড়ানো অবস্থায় তাঁর লাশ পাওয়া গেছে। বেলা ১২টায় দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রান্ত উপজেলার বর্ণী এম. মুন্তাজিম আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এ নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে।
এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের বাঘমারা গ্রামের সনত দাসের ছেলে প্রান্ত দাস দীর্ঘদিন ধরে বর্ণী ইউনিয়নের নয়াগ্রাম (মিহারী) গ্রামে ফুফা মৃত করুণাময় দাসের বাড়িতে ফুফাতো ভাই সুমন দাসের পরিবারের সঙ্গে বসবাস করতেন। এখানে থেকে তিনি বর্ণী এম. মুন্তাজিম আলী কলেজে পড়াশুনা করতেন।
গত সোমবার মামাতো ভাই সুমন দাস রাতের খাবারের জন্য প্রান্ত দাসকে ডাকতে গিয়ে তাকে ঘরে পাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজেও তাঁর সন্ধান মেলেনি।
বুধবার সকাল ৬টার দিকে পাশের বাড়ির দুই শিশু বসতঘরের পাশের পরিত্যক্ত রান্নাঘরের দক্ষিণের জানালার গ্রিলের সাথে মুখ বাঁধা দাঁড়ানো অবস্থায় প্রান্ত দাসের লাশ দেখে তারা চিৎকার দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed