Main Menu

তিনদিন ধরে কোচিং সেন্টারে আটকে রেখে ধর্ষণ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরে এক কলেজ ছাত্রীকে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামে এক কোচিং শিক্ষকের বিরুদ্ধে।

Manual1 Ad Code

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে নির্যাতিতাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক বলে জানা গেছে।

নির্যাতিত ছাত্রী বলেন, বিয়ের কথা বলে ডেকে এনে তিনদিন ধরে আমার সঙ্গে খারাপ কাজ করেছে রফিক স্যার। কোচিংয়ের সময় আমাকে স্যারের গোপন রুমের মধ্যে আটকে রাখত। কারও সঙ্গে কথা বলতে দিত না। এমনকি আমার মোবাইলও নিয়ে যায় স্যার।

Manual5 Ad Code

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শহরের কলেজ রোড এলাকার মজিবুর খানের বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের কোচিং করায় রফিকুল ইসলাম। কোচিংয়ের সূত্র ধরে ওই ছাত্রীর সঙ্গে পরিচয় হয় রফিকুলের। গত রোববার শিক্ষক রফিকুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে কোচিং সেন্টারের এক রুমে ডেকে নেয়। পরে তাকে আটকে রেখে তিনদিন ধরে ধর্ষণ করে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে নির্যাতনের শিকার ছাত্রীর চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় পালিয়ে যায় কোচিং শিক্ষক রফিকুল।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, অভিযুক্ত কোচিং শিক্ষক রফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার মজিবর বেপারীর ছেলে। কয়েক মাস আগে এখানে কোচিং সেন্টার খুলে ছাত্রছাত্রী পড়ানো শুরু করেন রফিকুল।

Manual4 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানা পুলিশের ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, নির্যাতিত ছাত্রীকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। কোচিং শিক্ষক রফিকুল ইসলাম পলাতক রয়েছে। ছাত্রীর মেডিকেল পরীক্ষার পরে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code