প্রাইজবন্ডের ৯৩তম ড্র অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রাইজবন্ডের ১০০ টাকা মূল্যমানের ৯৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজার সভাপতিত্বে কমিশনারের সম্মেলন কক্ষে ড্র পরিচালিত হয়।
এবারে প্রথম পুরস্কার জিতেছে প্রত্যেক সিরিজের ০৪২০২২৪ নম্বর এবং দ্বিতীয় পুরস্কার জিতেছে ০০৭৫৩৭৪ নম্বর। একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়। এবারে ৫৩টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট দুই হাজার ৪৩৮টি নম্বর পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।
একশ’ টাকা মূল্যমানের ড্রয়ে এবারে তৃতীয় পুরস্কার জিতেছে- ০৩২৮৬৪২ ও ০৬৮৫৭৫৫, চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর ০৫২৪২৩৯ ও ০৫৮৩১১০ নম্বর।
এছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো- ০০০৭৫৯১, ০২৯০৭৭৮, ০৪৮০৫৩৪, ০৬৭১৭৬১, ০৮৩৮০৫৭, ০০৩৯৮৯০, ০৩০৮৭৩২, ০৪৮৮০৯৮, ০৬৮৫৮৪৭, ০৮৯১৪৬২, ০০৭২৪২৭, ০৩৯৩০৭৫, ০৫২৬১৮৪, ০৬৯৩৩৭৮, ০৯১৩৫৯২, ০০৭৫৬৮৯, ০৪২২০৩৬, ০৫৩২২৮৯, ০৭৪১১৯৩, ০৯২৬২৪৪, ০১১২২৫৪, ০৪৩০০২১, ০৫৭২৯৯৯, ০৭৬৮১২৮, ০৯৩৪৮৪০, ০১১৮৩৫৪, ০৪৫২৫৫০, ০৬৫০৩৪০, ০৭৭৮৪০৫, ০৯৫২১৭৮, ০২১৫৫২৫, ০৪৫৬৭৩১, ০৬৫৩২৩৯, ০৭৯৪৩৬০, ০৯৮২১৬৫, ০২৬৬৩৬৭, ০৪৬৭৮৮৮, ০৬৫৩৯৮০, ০৮১৫৯৮৪ ও ০৯৮৮৭৭৯।
প্রথম পুরস্কার বিজয়ী প্রত্যেককে ৬ লাখ টাকা এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের ৩ লাখ ২৫ হাজার টাকা করে দেয় সরকার। পর্যায়ক্রমে তৃতীয় পুরস্কার বিজয়ী প্রত্যেকে পান এক লাখ টাকা, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে।
প্রাইজবন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেওয়া হয়ে থাকে।
উল্লেখ্য, প্রতি তিন মাস অন্তর মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র হয়ে থাকে। আর ১৯৯৯ সালের জুলাই থেকে প্রাইজবন্ডের পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে আয়কর কাটার বিধান রয়েছে।
Related News
ছেঁড়া-ফাটা নোট নিয়ে সুখবর
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব তফসিলি ব্যাংকে ছেঁড়া, ফাটা ও অপ্রচলনযোগ্য নোটRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্সRead More



Comments are Closed