৮ নেতাকর্মীকে গ্রেফতারে জেলা ও মহানগর বিএনপির নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সহ ৮ নেতাকর্মীকে পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি।
৩০ অক্টোবর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগরের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক ও সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, একদিকে ঐক্যফ্রন্টের নেতাদের সংলাপের দাওয়াত, অন্যদিকে বেগম খালোদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে কারাদন্ডের মেয়াদ বাড়িয়ে ও নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার প্রমাণ করেছে তারা ঐক্যফ্রন্টকে নিয়ে ভীত-সন্ত্রস্ত।
নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সনকে দেয়া রায়ের প্রতিবাদে যখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা ও মহানগর বিএনপি শান্তিপূর্ণভাবে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল তখন অবৈধ ও জনরায়হীন সরকারের পেটোয়া পুলিশ বাহিনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু, জেলার সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, হাটখোলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী সহ ৮ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ৮ নেতাকর্মীসহ আটক সকল নেতৃবৃন্দের নিশঃর্ত মুক্তি দিতে হবে।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট জনগণের গনতান্ত্রিক ও মৌলিক দাবি আদায়ে কাজ করায় সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা এখন গ্রেফতার, মামলা ও হামলা করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে। জনজোয়ারে অবৈধ আওয়ামী বাকশালী সরকারের সকল ষড়যন্ত্র ভেসে যাবে। নেতৃবৃন্দ সরকার ও পুলিশ বাহিনীকে জনগণের পক্ষে কাজ করার আহবান জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed