Main Menu

৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

বৈশাখী নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে রাষ্ট্রীয় আইন কর্মকর্তা হিসেবে কর্মরত পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে সরকার।

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে তাদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর জেসমিন আরা বেগম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জনস্বার্থে রাষ্ট্রপতির পক্ষে নিয়োগাদেশ বাতিল করে তাদের অব্যাহতি প্রদান করা হলো।’

নিয়োগ বাতিলকৃত পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন-জহিরুল হক জহির, আবদুল্লাহ আল মামুন, শেখ এ কে এম মনিরুজ্জামান কবির, মো. জাহাঙ্গীর আলম ও মনজুর কাদের।-খবর ইউএনবি

Share





Related News

Comments are Closed