সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অংশ নিতে চায়ের শহর সিলেট পৌঁছেছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।
শনিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ বিমান যোগে সকাল সোয়া ১০টায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আভ্যন্তরীন টার্মিনালে অবতরণ করেন স্টিভ রোডস ও তার শিষ্যরা।
একই বিমানে সেখান থেকে দুপুর সোয়া ১২টায় রওনা হয়ে দুপুর ১টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লাল সবুজের দল। বিষয়টি সংবাদ মাধ্যদমাধ্যমকে জানিয়েছে বিসিবি সূত্র।
সিলেট পৌঁছে ৬ দিনের অনুশীলন শেষে আগামী ৩-৭ নভেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।
দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি গড়াবে ১১-১৫ নভেম্বর রাজধানীর মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে সফরকারী জিম্বাবুয়েকে ৩-০ হোয়াইটওয়াশ করেছে মাশরাফি বাহিনী।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed