Main Menu

সুনামগঞ্জে ছাত্রলীগের জেব্রা ক্রসিং উদ্বোধন

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে নিরাপদ সড়ক পারাপারের জন্য শনিবার দুপুরে সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে জেব্রা ক্রসিংয়ের উদ্বোধন করা হয়েছে।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত এই ক্রসিংয়ের উদ্বোধন করেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে পৌর মেয়র নাদের বখত বলেন, তোমরা আগামী দিনের বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ, তোমাদের কাছে আগামী দিনে এই দেশের নেতৃত্ব থাকবে আর সেই জন্য তোমাদের ভাল করে পড়াশুনা করতে হবে। তিনি আরো বলেন, তোমরা যখন রাস্তা পার হবে তখন দেখে শুনে পার হবে। কারণ একটি দুর্ঘটনা মানুষের জীবনকে অন্ধকার করে দেয়।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ শহিদুল ইসলাম ও তারেক আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed