Main Menu

সিলেটে রামদাসহ ৫ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লালাদিঘীরপাড় এলাকা থেকে রামদাসহ ৫ যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলো- লালাদিঘীরপারের ২৫নং বাসার ফখরুল মিয়ার ছেলে মঈনুল ইসলাম রানা (২৪), ঘাসিটুলা মস্তফা হাজীর কলোনীর ভাড়াটিয়া মনির হোসেন (১৮), লালাদিঘীর পাড় চুনু মিয়ার ভাড়াটিয়া সোলেমান আহমদ (১৯), লালাদিঘীর পাড় হেলাল মিয়ার কলোনীর ভাড়াটিয়া ইমরান আহমদ (১৮), লালাদিঘীর পাড় এলাকার সুলতান আহমদ (২২)।

প্রাথমিক ভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা লালাদিঘীরপাড় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়া মহড়া দিয়ে এলাকায় আতংক ও ত্রাস সৃষ্টি করেছে। উক্ত ঘটনার বিষয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে কোতোয়ালী থানার এস আই নুরে আলম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে ৫টি রামদা জব্দ করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed