সিলেট বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ বিহারে পালিত হয়েছে শুভ প্রবারণা পূর্ণিমা।
বুধবার সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরীর আখালিয়া নয়াবাজারস্থ “সিলেট বৌদ্ধ বিহারে” পূজা উৎসর্গ, রক্তদান কর্মসূচী, সংঘাদান, বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্মদেশনা, আলোচনা সভা, প্রদীপ প্রজ্জ্বলন ফানুস উত্তোলনের মধ্যদিয়ে উদযাপিত হয়।
শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, অরুন বিকাশ চাকমা, আলোচনা সভায় সিলেট বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ শ্রীমৎ সংঘানন্দথের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাবু নিশু বড়ুয়া, বাবু তপন বড়ুয়া মান্না, বাবু রামেন্দ্র বড়ুয়া, পঞ্চশীল প্রর্থনা করেন বাবু দিলীপ বড়ুয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেব প্রিয় চাকমা, ডাঃ এসকে বড়ুয়া, শিমুল মূৎসুদ্দি, প্রোকৌশলী সাজু বড়ুয়া, বাবু দিলু বড়ুয়া, লিটন বড়ুয়া, উৎপল বড়ুয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক বরুন কমুমার চৌধুরী।
শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় অনলাইন মুখপাত্র ধম্মকথা’র উদ্যোগে বিহারে চিত্রাংকণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed