Main Menu

সিলেটে বিএনপি নেতা মুক্তাদিরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যে সাড়ে ৬টার দিকে সিলেট নগরীর উপশহর এলাকা থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

আলী আহমদ জানান, সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভা থেকে ফেরার পথে তাকে আটক করা হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির আরো অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সিলেট কোতোয়ালী থানার কোতয়ালী থানার এসি গোলাম সাদেক কাউসার দস্তগীর জানান, জিজ্ঞাসাবাদের জন্য খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করছে। বাকি নেতাকর্মী আটকদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমানে তাঁকে (মুক্তাদির) ডিবির হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় বা কেনো আটক করা হয়েছে তা জানাতে পারেননি মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

 

Share





Related News

Comments are Closed