হবিগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (২৪ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
সহকারী পরিচালক জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে লুৎফা ফার্মেসিকে ১০০০ টাকা, মেয়াদোত্তীর্ণ কৃষি পণ্য বিক্রির অপরাধে শিউলি পোল্ট্রি ফার্ম অ্যান্ড ফিডকে ২০০০ টাকা এবং মডার্ন পোল্ট্রিকে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ সদস্যরা।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed