সিলেটে বিএনপির ১২ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় বৈঠককালে আটক কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ছেড়ে দিয়েছে পুলিশ।
তাদের ছাড়া হলেও বুধবার ১২ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতেই ডা. শাহরিয়ার ও কয়েস লোদীকে ছেড়ে দেয়া হয়েছে। আটক অন্য ১২জন বিভিন্ন মামলার আসামী হওয়ায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর যতরপুর এলাকায় জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসার বাইরে থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed