সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশস্থল লোকে-লোকারণ্য
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বিপুল সংখ্যক মানুষের জনসমাগম ঘটেছে। রেজিস্ট্রি মাঠের সীমানা পেরিয়ে এ জনস্রোত রাস্তায় গিয়ে ঠেকেছে। মাঠে জায়গা না পেয়ে রাস্তায় অবস্থানের কারনে নগরীর সুরমা পয়েন্ট থেকে তালতলা পয়েন্ট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (২৪ অক্টোবর) বেলা ২টায় জাতীয় ঐক্যফ্রন্টের এ সমাবেশ শুরু হয়।
সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল সহকারে জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
বেলা ১২টার পর থেকে বিচ্ছিন্নভাবে মানুষের গন্তব্য সমাবেশের দিকে দেখা গেছে। সেখানে পুলিশ ও র্যাবের পাহারা ছিল।
মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বিমানযোগে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছেন। এ সময় সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ ঐক্যফ্রন্টের আরও কয়েকজন নেতা তাঁর সাথে সিলেট আসেন।
এছাড়া মির্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা (বুধবার) ভোরে বিমানযোগে ঢাকা থেকে সিলেট এসে শাহজালাল ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। পরে তারা হোটেলে বিশ্রাম নিয়ে দুপুরে সমাবেশস্থলে যোগ দেন।
প্রসঙ্গত, বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে রেজিস্ট্রি মাঠে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এর পরিচালনায় সমাবেশটি শুরু হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed