কয়েস লোদীকে ছেড়ে দিয়েছে পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সুবাহনীঘাটস্থ বাসা থেকে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদীসহ ৬ জন এবং উপশহর এলাকা থেকে আরো অন্তত ৪ জনকে আটকের পর যাচাইবাছাই শেষে ৬ নেতাকর্মীকে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে পুলিশ। ছাড়া পেয়েছেন মহানগর বিএনপির সহ সভাপতি সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীও।
মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে কয়েস লোদীসহ বাকিদের ছেড়ে দেওয়া হয়। তবে এখনো পুলিশি হেফাজতেই আছেন ডা. শাহরিয়ার সহ ৬ নেতাকর্মী।
সিলেট কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরীর সুবাহনীঘাট থেকে ডা. শাহরিয়ার, কয়েস লোদীসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে এসেছেন তারা। তবে যাচাই বাছাই করে কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ডা. শাহরিয়ারসহ বাকিরা এখনো থানায় আছেন।
প্রসঙ্গত, বুধবার দুপুরে সিলেটে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রথম সমাবেশকে সামনে রেখে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা এখন সিলেটে অবস্থান করছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed