সিলেটে দুটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অনুমোদনহীন ঔষধ মজুদ ও বিক্রয়ের অপরাধে নগরীর চৌহাট্টা এলাকার দুটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
ফার্মেসি দুটি হলো চৌহাট্টা এলাকার অরিন ফার্মেসি ও মেডিসিন কর্ণার।
মঙ্গলবার (২৩ অক্টোবর) অভিযানে ড্রাগ এ্যাক্টস, ১৯৪০ এবং মেডিকেল প্র্যাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিকস এন্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের আওতায় এ জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা।
এসময় অরিন ফার্মেসিকে ২০ হাজার এবং মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আশপাশের ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোকে এ বিষয়ে সতর্ক করা হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed