সিলেটে জমিয়ত নেতা মিনহাজ গ্রেফতার, নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার প্রচার সম্পাদক হাফিজ মাহদি হাসান মিনহাজকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টায় গোয়াইনঘাট থানা পুলিশ তার নিজ বাড়ি উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়নের নিহাইন গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
তিনি ডৌবাড়ি ইউনিয়নের মরহুম বশির আহমদের বড় ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর কাজলশাহ এলাকায় বসবাস করে আসছেন। মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে চালান করে পুলিশ।
এদিকে সিলেট মহানগর যুব জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাহদি হাসান মিনহাজকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, মহানগর যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা কবির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক।
নেতৃবৃন্দ বলেন, হাফিজ মাহদি হাসান মিনহাজ সিলেট মহানগর যুব জমিয়তের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। জামায়াত সন্দেহ করে তাকে গ্রেফতার করায় আমরা হতবাক হয়েছি। এরকম একজন তরুণ আলেমকে অন্যায়ভাবে রাতের আধারে বাড়ি থেকে ওয়ারেন্ট ছাড়া সন্দেহমূলকভাবে গ্রেফতার করা অত্যন্ত দুঃখজনক। নেতৃবৃন্দ অবিলম্বে হাফিজ মাহদি হাসান মিনহাজের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed