শায়েস্তাগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামে মসজিদের ইমাম মানিক মিয়ার কাছে আশ্রয় নিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। রক্তক্ষরণ অবস্থায় মেয়েটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ইমাম মানিক মিয়া গ্রেফতার হয়েছে। রবিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ থানা সূত্র জানায়, রবিবার দিবাগত রাত প্রায় ৯টায় আলাপুর এলাকার এক কিশোরী বাবা-মা’র সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। মেয়েটি রাত যাপনের জন্য অন্য কোন স্বজনের বাড়ি যাচ্ছিল। পথে আলাপুর গ্রামের মসজিদের ইমাম মানিক মিয়া মেয়েটিকে রাতের বেলা একাকী দেখে তার সম্পর্কে খোঁজখবর নেন। মেয়েটি তার বাড়ি থেকে অভিমান করে বের হয়ে আসার কথা ইমাম মানিক মিয়াকে জানায়। এ সুযোগে ইমাম মানিক মিয়া মেয়েটিকে আশ্রয় দেয়ার কথা বলে নিজের শয়নকক্ষে নিয়ে যান। রাতে তিনি মেয়েটিকে ধর্ষণ করেন। ধর্ষণের ফলে মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে সে বাড়ি ফিরে গিয়ে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়। পরে স্বজনরা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানানো হলে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমানের নেতৃত্বে এসআই রাজিবুল ইসলাম, এএসআই জসিম উদ্দিন, বিধান রায়সহ একদল পুলিশ আলাপুর এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় মানিক মিয়াকে গ্রেপ্তার করেন। সে চুনারুঘাট উপজেলার আবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। গ্রেফতার হওয়ার পর মানিক মিয়া পুলিশকে জানায়, রবিবার রাত প্রায় ৯টায় এক কিশোরী তার কক্ষের দরজায় এসে ধাক্কা দেয়। দরজা খুললে ওই কিশোরী বলে সে বাড়ি থেকে অভিমান করে চলে এসেছে। রাত যাপনের জন্য তার কাছে আশ্রয় চায়। পরে একই বিছানার মাঝখানে লেপ দিয়ে তারা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তিনি শয়তানের পাল্লায় পড়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, ধর্ষণের অভিযোগে মানিককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হচ্ছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করানো হবে এবং আটক মানিককে আদালতে প্রেরণ করা হবে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed