ঢাবির ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের ফের পরীক্ষা নেয়া হবে
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করা প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থীর আবারও পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার বিশ্ববিদালয়ের ডিন’স কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। এরপর ফের ওই পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলনে নামেন শিক্ষাথীরা।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, পাস করা সাড়ে আঠারো হাজার শিক্ষার্থীদের আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, পরীক্ষাটির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ ও কলা অনুষদের ডিন অধ্যাপক আবু দেলোয়ার হোসেনকে পরীক্ষার তারিখ নির্ধারণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed