দুই বাসের চাপায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি বাস জব্দ করেছে পুলিশ। একজন চালককে আটক করা হয়েছে।
নিহত দুই ব্যক্তি হলেন, মো. সেলিম (২২) ও জুয়েল (৩০)। সেলিম মাদারীপুর জেলার শিবচর থানার আলেপুর গ্রামের সাইদুল হকের ছেলে। রাজধানীর ডেমরায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
সেলিমের মা মনোয়ারা বেগম জানান, যাত্রাবাড়ীতে একটি খেলনার কারখানায় কাজ করতেন সেলিম।
আরেক নিহত ব্যক্তি জুয়েলের বাবা মতলব হাওলাদার। জুয়েলের চাচাতো ভাই মহিউদ্দিন তুষার বলেন, জুয়েলের বাড়ি বরিশালে। তিনি বর্তমানে দয়াগঞ্জ বটতলা মোড় হিজড়ার বাড়ির ২য় তলায় থাকতেন। তিনি দুই ছেলে এক মেয়ের জনক। তিনি তুরাগ পরিবহনের গাড়ি চালক।
সেলিমের মা ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১টার দিকে ডেমরা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রাবাড়ী আসেন সেলিম। তাঁর সঙ্গে একই অটোরিকশায় ভাগাভাগি করে আসেন জুয়েল। সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তাঁরা। স্থানীয় লোকজন তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। ওই সময় জুয়েলকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী, দুটি বাসই ট্রান্স সিলভা কোম্পানির ছিল। ওই দুটি বাস জব্দ করা হয়েছে। একজন চালককে আটক করা হয়েছে। ওই চালকের কাছে বাস চালানোর লাইসেন্স ছিল না।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed