Main Menu

শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: “আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।

সোমবার সকাল ১১ টায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, পুলিশ পরিদর্শক প্রমুখ।

কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকগণ নিরাপদ সড়কের দাবীতে মানব বন্ধন কর্মসুচি পালন করেন।

Share





Related News

Comments are Closed