Main Menu

জাগপা সভাপতি রেহানা প্রধান আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি রেহানা প্রধান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুর কেয়া হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসসহ নানা রোগে ভুগছিলেন।

রেহানা প্রধান জাগপার প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের স্ত্রী।

শফিউল আলম প্রধান ও রেহানা প্রধান; ফাইল ছবি

জাগপা সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেতার কামনা করে বলেন, প্রয়াত শফিউল আলম প্রধানের সহধর্মীনি রেহানা প্রধান সারাজীবন স্বামীর পাশে থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

আজ বাদ মাগরিব মোহাম্মাদপুর পোস্ট অফিসের পাশের মসজিদে রেহানা পারভিনের জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

Share





Related News

Comments are Closed