মঙ্গলবার হরতাল ডেকেছে লেবার পার্টি
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে প্রশাসনের অনুমতি না পাওয়ায় সারাদেশে হরতালের ডাক দিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
মঙ্গলবার সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানিয়েছেন এই নেতা।
ইরান জানান, প্রথমে জাতীয় প্রেসক্লাবে অনুমতি চাওয়া হয়েছিলে। কিন্তু প্রশাসনের সাড়া মেলেনি। পরে তারা চলে যান পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে। সেখানে একই অবস্থায় পড়তে হয় লেবার পার্টিকে।
নাম সর্বস্ব দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed