জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (২১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-০৫৮২) সাথে তামাবিল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের (চুয়াডাঙ্গা-ট-১১-০৬২১) মধ্যে সংঘর্ষ ঘটে।
এসময় জাফলং মুখি ট্রাকের ধাক্কায় পাথর বোঝাই ট্রাকের পিছনে থাকা সিএনজি অটোরিক্সা (সিলেট-থ-১১-২৭০৭) রাস্তার খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয় এবং আহত হয় ৩ জন সিএনজি আরোহী। নিহত সিএনজি অটোরিক্সা চালকের নাম সাইদুল (২৮)।
আহতরা হল- কুমিল্লা জেলার লাডুচো থানার ব্রাহ্মনপাড়া গ্রামোর হামিদ আলীর বাড়ীর জাকির হোসেনের স্ত্রী নিলুফা (৩৫), জাকির হোসেনের মেয়ে উম্মে হানি(১৫), আমিরুল ইসলামের মেয়ে হাফসা (১০)।
ঘটনার পরপর এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির বলেন, ঘটনার খরব পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনায় পতিত ট্রাকের নিচ হতে সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয় এবং গুরুতর আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed