সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে। একইসঙ্গে বিলুপ্ত করা হয়েছে মহানগর ছাত্রলীগের কমিটিও।
শনিবার (২০ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী নৈতিক স্থলনজনিত গুরুতর অভিযোগের সত্যতা পাওয়ায় আব্দুল আলীম তুষারকে স্থায়ী বহিস্কার করা হলো এবং মহানগর ছাত্রলীগের নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে মহানগর কমিটিতে পদপ্রত্যাশীদের সিভি আহ্বান করা হয় বিজ্ঞপ্তিতে। আগামী ১ নভেম্বরের মধ্যে তাদের সিভি প্রদান করতে বলা হয়েছে।
২০১৫ সালের ২০ জুলাই আব্দুল বাছিত রোমানকে সভাপতি ও আব্দুল আলীম তুষারকে সাধারণ সম্পাদক করে মহাগর ছাত্রলীগের ৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো। সাড়ে ৩ বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারনেনি তারা।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed