প্রফেসর মোহাম্মদ নুরুল গণীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ নুরুল গণী গত ১৯ অক্টোবর শুক্রবার বেলা সোয়া ১টায় নগরীর উপশহরস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…..রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।মরহুম গণী মৃত্যুকালে ২য় স্ত্রী, দুই কন্যা ও দুই পুত্র সন্তান, শুভাকাঙ্ক্ষী সহ অগণিত ছাত্রছাত্রী রেখে গেছেন।
তার প্রথম নামাযে জানাযা এদিন বাদ মাগরিব শাহজালাল উপশহরের এফ ব্লক মসজিদে এবং দ্বিতীয় জানাযা বাদ এশা নয়াসড়ক জামে মসজিদে সম্পন্নের পর হযরত মানিকপীর গোরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম নুরুল গণী শিক্ষকতা শুরু করেন ঢাকা কলেজ থেকে। এরপর ঢাকার জগন্নাথ কলেজ ও কুমিল্লা ভিক্টরিয়া কলেজে সুনামের সহিত অধ্যাপনা করেন। তিনি ১৯৭৯ খ্রীঃ সিলেট এমসি ইন্টারমিডিয়েট কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
অতপর চুনারুঘাট সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ২০০১ সালে অবসর গ্রহনের পর লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন।
সিলেট এমসি কলেজের প্রথম মুসলিম গ্রাজুয়েট মরহুম গোলাম মাহিদ এর কনিষ্ঠ পুত্র তিনি।
১৯৬১ খ্রীঃ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১ম বিভাগে মেট্রিক, ১৯৬৩ খ্রীঃ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ থেকে ইন্টারমিডিয়েটে ১ম বিভাগে ২য় স্থান অধিকার করে গোল্ড মেডেল লাভ করেন। ১৯৬৫ খ্রীঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম এ প্রথম শ্রেণিতে ১ম এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ খ্রীঃ এম কম এ ১ম শ্রেণিতে ২য় স্থান দখল করেন।
১৯৯৮ সালের ২৪ সেপ্টেম্বর তিনি সিলেট বিভাগ এর কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।
তার মাতা রত্নগর্ভা রাবেয়া খাতুনের ৬ পুত্র সন্তানই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারি। তার বড় ভাই এ এ জি কবির সরকারের সচিব ছিলেন। তার মেজ ভাই মোঃ এনামুল মুহিত বিজেএমসির চেয়ারম্যান ছিলেন।
৭টি গ্রন্থের প্রণেতা প্রফেসর নুরুল গণী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষকও ছিলেন। দেশে বিদেশে শিক্ষা ও প্রশাসন এবং ব্যবস্থাপনা বিষয়ে বেশ কয়েকটি ডিগ্রি অর্জন করেন। তিনি তার ছাত্র ও সমসাময়িকদের খুবই পছন্দের পাত্র ছিলেন।
মোঃ নুরুল গণীর ১ম স্ত্রী মরহুমা জেবুন নাহার খাতুন সিলেট সরকারি অগ্রগামী স্কুল এন্ড কলেজের স্বনামধন্য শিক্ষক ছিলেন।
তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বানিয়াচং গ্রামে ১৯৪২ খ্রীঃ ৫ মে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed