কানাইঘাটে মামুনের লাশ কবর থেকে উত্তোলন
বৈশাখী নিউজ ডেস্ক: আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত মামুন রশিদের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সোনারখেওড় গ্রামের আব্দুল জলিল জলালের পুত্র।
ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করায় কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য নির্দেশ দেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত।
আদালতের এমন নির্দেশে শনিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুনু মিয়া, ইউপি চেয়ারম্যান ড. ফয়াজ উদ্দিন, মামলার তদন্ত কর্মকর্তা লিটন মিয়ার উপস্থিতিতে নিহত মামুন রশিদের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর সকাল ৯টায় উপজেলার লোভা-দনা সীমান্তের ১৩২৮ ও ১২২৯ পিলারের মধ্য দিয়ে একটি অবৈধ ব্যবসায়ী চক্র ভারতের মেঘালয় রাজ্যের উখিয়াং থেকে গরু নিয়ে আসার সময় খাসিয়ারা গুলি করে। সেই গুলিতে চক্রের সবাই কোনো মতে রেহাই পেলেও দরিদ্র মামুন ঘটনাস্থলে নিহত হয়। পরে খাসিয়ারা নিহত মামুনের লাশ আন্তর্জাতিক সীমার পাশে ফেলে দেয় বলে জানিয়েছিল তার আহত শ্যালক শামীম আহমদ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed