ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে বিএসএফের গুলিতে গোলাম রব্বানী (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ক্যাম্পেরহাট গ্রামের পসির উদ্দীনের ছেলে। তিনি গরু ব্যবসায়ী বলে গেছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৮৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে গোলাম রব্বানী। এ সময় ভারতীয় হাটখোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ‘এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গোলাম রব্বানীর লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed