সিলেটে পল্লী বিদ্যুতের মিটার রিডাররা কর্মবিরতিতে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চাকুরী নিয়মিত করণ ও চার দফা দাবিতে পঞ্চম দিনের মতো শনিবারও কর্মবিরতি ও মানববন্ধন করেছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মিটার রিডার এবং মেসেঞ্জার পদে কর্মরতরা।
গত ১৫ অক্টোবর সোমবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি শনিবারও চলছে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।
কর্মসূচিতে সিলেট জেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ৭টি জোনাল অফিস’র ১৩৭ জন মিটার রিডার ও মেসেঞ্জার সদস্যরা অংশ নেন। এর আগে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের দাবি কিছু কর্মকর্তা ও জেনারেল ম্যানেজাররা নিয়োগ বাণিজ্য করার পায়তারা চালাচ্ছে। ফলে কাজের পরিধি দ্বিগুণ করে বাড়তি চাপ প্রয়োগ করে চাকুরী থেকে ছাটাইয়ের পায়তারা চলছে। পূর্বে একজন মিটার রিডার দুই হাজার মিটারের রিডিং ও মেসেঞ্জাররা দুই হাজার গ্রাহকের বিল বিতরণ করতেন। বর্তমানে ঐ দুটি কাজ একজনকেই করতে হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে গ্রাহক ভোগান্তি।
অবিলম্বে চাকুরী নিয়মিতকরণ, সকল সনদধারীকে পূর্বের নিয়মে পুনর্বহাল, কাজের পরিধি কমানো পরীক্ষা ও জেলা কোঠার বিধান বাতিল না করা হয় তাহলে তারা কর্মবিরতি চালিয়ে যাবার পাশাপাশি আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবেন বলে হুশিয়ারী দেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed