মোবাইলে কথা বলতে বলতে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে মোবাইল ফোনে কথা বলতে বলতে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে নগরীর ধোপাদিঘীরপার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত যুবকের নাম মিজানুর রহমান। বয়স আনুমানিক ৩৫ বছর। বাড়ি কিশোরগঞ্জে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে প্রায় দৌড়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। ধোপাদিঘীর দক্ষিণপারে হোটেল সানফ্লাওয়ার এর সামনে গিয়ে হঠাৎ পড়ে যান তিনি। সেখানেই তার মৃত্যু হয়।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধোপাদিঘীরপার এলাকায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
তিনি জানান, স্ট্রোক করার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed