Main Menu

ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে ঢাকাগামী আন্তঃনগর জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনুমানিক (৩৫) বছর বয়সের এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে মাইজগাঁও-ভাটেরা সেকশনের মনিপুর চা-বাগানের সন্নিকটে এ ঘটনা ঘটে।

ট্রেনে কাটার সত্যতা নিশ্চিত করে মাইজগাঁও রেলওয়ে সহকারি স্টেশন মাস্টার ইমাম হোসেন জানান, সিলেট জিআরপি থানাকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তবে দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed