ঐক্যফ্রন্টের কমিটি গঠন, ২৩ অক্টোবর জনসভা
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবগঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া ঐক্যফ্রন্টের লিঁয়াজো কমিটি গঠন করা হয়েছে।
আগামী ২৩ অক্টোবর মঙ্গলবার সিলেট বিভাগে সফরের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব নিজ বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক শেষে এসব কথা বলেন।
রব বলেন, ‘সিলেটের পর চট্টগ্রাম, রাজশাহীসহ সকল বিভাগ ও মহানগর পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি দেয়া হবে। এছাড়া জেলা পর্যায়েও কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।’
তিনি বলেন, ‘আজকে আমাদের জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে লিঁয়াজো কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল বুধবার আবারও বৈঠক শেষে কমিটির নাম ঘোষণা করা হবে।’
আ স ম রব বলেন, ‘আমাদের কর্মসূচিতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে আশা করি কোনো ধরনের বাধা দেয়া হবে না। আমরা সরকারের নিকট থেকে সেই ধরনের সহযোগিতা চাই।’
সিলেটে কি ধরনের কর্মসূচি দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমে মাজার জিয়ারত করবো আমরা। এরপর জনসভা হবে। এছাড়া অন্যান্য কর্মসূচির বিষয়ে আগামীকাল জানানো হবে।’
বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমন্বিত সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের এ বৈঠক দুপুর সোয়া ১২টায় শুরু হয়ে চলে সোয়া ৩টা পর্যন্ত।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসু সাবেক ভিসি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, ড. জায়েদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed