Main Menu

নরসিংদীতে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদী ও শেখেরচরে ঘিরে রাখা দুটি বাড়ির মধ্যে একটিতে অভিযান শেষ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

এসময় দুই জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বিকেল সোয়া ৪টার দিকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে শেখেরচরের ভগীরথপুর মাজার বাসস্টান্ডের চেয়ারম্যান রোডের পাঁচতলার এই বাড়িতে এ অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

Share





Related News

Comments are Closed