সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের বিরুদ্ধে সিলেট স্বেচ্ছাসেবক দল-যুবদল-ছাত্রদলের সম্মিলিত বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদকে আটক করেছে পুলিশ।
জানা যায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর বন্দরবাজার এলাকায় দলীয় চেয়ারপারসনের মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সিলেট স্বেচ্ছাসেবক দল-যুবদল-ছাত্রদল। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে আসলে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে গোলাপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামাদুর রহমান অপুসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জানান।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া বলেন, মিছিলটির পুর্বে কোনো অনুমতি ছিলনা, মিছিল থেকে নাশকতার শঙ্কায় বাধা দেয় পুলিশ। এ সময় মিছিলকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ালে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এ সময় ঘটনাস্থল থেকে মওদুদ নামে একজনকে আটক করা হয়। আটক মওদুদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের উপর হামলার অবিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম বলেন, একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের বাধা দেয়ার বিষয়টি ন্যাক্কারজনক। আমরা এ হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed