রাজধানীতে সড়কে প্রাণ গেল ৩ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর ও বনানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাতে মিরপুরের রূপনগর থানা এলাকা ও সোমবার সকাল সোয়া ৭টায় বনানী আর্মি স্টেডিয়ামের সামনের রাস্তায় এ দুর্ঘটনা দুটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, রূপনগর থানা এলাকায় রাতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সোমবার সকাল সোয়া ৭টায় বনানী আর্মি স্টেডিয়ামের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হন অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed