বালাগঞ্জে যুবদল নেতা গ্রেফতার
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় বাবুল মিয়া নামে দেওয়ান বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার মাদরাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল মিয়া স্থানীয় সিরাজপুর গ্রামের সমছু মিয়ার ছেলে।
বালাগঞ্জ থানার এসআই কামরুল হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার (১০অক্টোবর) দিবাগত রাতে দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজার এবং স্থানীয় সিরাজপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরুর বাড়িসহ পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু বাদী হয়ে গত বৃহস্পতিবার (১১ অক্টোরব) বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বিস্ফোরক এবং তৎসহ বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলা নম্বর ০১। তারিখ: ১১ অক্টোবর ২০১৮। মামলায় অজ্ঞাত ১শ ৪০জন থেকে ১শ ৫০জনকে আসামী করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed