রংপুরে হাতকড়াসহ ইয়াবা ব্যবসায়ীর পলায়ন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে হাতকড়াসহ ওয়াজেদ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়েছে। সে উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর এলাকার দোলাপাড়ার আবুল হোসেনের ছেলে।
গত শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বোর্ডঘরা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শনিবার বদরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিকেলে তাকে রংপুরের আদালতে নেয়ার কথা ছিল। সে অনুযায়ী তিন কনস্টেবল একটি অটোবাইকে চড়ে তাকে হাতকড়া পরিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। অটোবাইকটি সদর উপজেলার ডালিয়া ক্যানেলের কাছে পৌঁছলে ওয়াজেদ কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে বদরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম বলেন ওয়াজেদকে ধরতে নানা জায়গায় অভিযান চলছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed