Main Menu

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫০টি ও ক্যাম্পাসের বাইরে ৩১টি স্কুল-কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

পরীক্ষার কেন্দ্রগুলো হলো-বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং হাজারীবাগস্থ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, বেগম বদরুন্নেসা সরকাররি মহিলা কলেজ, লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজ, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (আজিমপুর শাখা) ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত হাই স্কুল, ঢাকা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, শেরে বাংলানগর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, শেরে বাংলানগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সরকারি তিতুমীর কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (কলেজ শাখা), ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (স্কুল শাখা), হাবিবুল্লাহ বাহার কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট্রাল উইমেন্স কলেজ।

বিশ্ববিদ্যালযের তথ্য অনুযায়ী, এ বছর ১ হাজার ৬১৫টি (বিজ্ঞানে-১১৫২টি, বিজনেস স্টাডিজে-৪১০, মানবিকে-৫৩টি) আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৫ হাজার ৩৪১ জন।

অন্যদিকে ভর্তিচ্ছুকদের সহযোগিতার জন্য আজ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন ও এলাকাভিত্তিক সংগঠনগুলো। এদিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। এছাড়া ছাত্রলীগ কর্তৃক বিভিন্ন একাডেমিক ভবনের সামনে তথ্য প্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র তৈরি করা হয়। পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা ছিল হাকিম চত্বর, অপরাজেয় বাংলা, কার্জন হল ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন। তাছাড়া কেন্দ্রীয় লাইব্রেরি ও কার্জন হলে ছিল ভর্তিচ্ছুকদের জন্য মেডিকেল টিম।

Share





Related News

Comments are Closed