ঢাবিতে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঘ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩১টি স্কুল-কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং হাজারীবাগস্থ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, লালবাগ সরকারী মডেল স্কুল ও কলেজ, আজিমপুর সরকারী গার্লস স্কুল এন্ড কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (আজিমপুর শাখা), ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত হাই স্কুল, ঢাকা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, শেরে বাংলানগর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, শেরে বাংলানগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সরকারি তিতুমীর কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (কলেজ শাখা), ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (স্কুল শাখা), হাবিবুল্লাহ বাহার কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং সেন্ট্রাল উইমেন্স কলেজ।
এ বছর ১৬১৫টি (বিজ্ঞানে- ১১৫২টি, বিজনেস স্টাডিজে- ৪১০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৫,৩৪১জন।
ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে ।
Related News
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ‘জিপিএ-৫’ পেলেন ১৬০০ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বদলে গেছে কয়েক হাজার শিক্ষার্থীর ভাগ্য।Read More
সিলেটে ১,৩৫৩ এইচএসসি পরীক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশRead More



Comments are Closed