ইবিতে ভর্তি আবেদনের সময় দুই দিন বৃদ্ধি
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদনের সময় দুই দিন বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। আবেদন করা যাবে আগামীকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত।
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হয়েছিল এবং ১০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদন গ্রহণ করে কর্তৃপক্ষ। এতে আবেদনের সময় দুই দিন বৃদ্ধি করে ১২ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত সময়ে মোট ৪৭ হাজার ২ শত ৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে এক হাজার ৯৬৫জন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে বিশ হাজার ৬০৮জন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে ছয় হাজার ৯২১জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিটে ১৭ হাজার ৮০১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এম আব্দুল লতিফ বলেন,‘ বিশেষ কারণে আবেদন গ্রহণের সময় দুই দিন বৃদ্ধি করে ১২ অক্টোবর করা হয়েছে। ওই দিন রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।’
এছাড়াও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
Related News
সিলেট উইমেন্স মেডিকেলের ১৫তম ব্যাচ ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের দুই দিনব্যাপী সমাপনীRead More
সিলেটে বৃত্তি পেল ১ হাজার ১৬৪ এসএসসি পরীক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছেRead More



Comments are Closed