Main Menu

নভেম্বরে সিলেটে ইমাম সমিতির তেলাওয়াত সম্মেলন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর উদ্যোগে সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুদিন ব্যাপী বিশ্বসেরা হাফিজ-ক্বারীদের সংবর্ধনা ও তেলাওয়াত সম্মেলন আগামী ২৯ ও ৩০ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে।

তেলাওয়াত সম্মেলন সফলের লক্ষ্যে মহানগর ইমাম সমিতি ১০ অক্টোবর বুধবার সম্মেলন বাস্তবায়ন কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামের পরিচালায় বিভিন্ন উপ-কমিটি গঠন করে সম্মেলন সফলের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হয়।

তেলাওয়াত সম্মেলনে বিগত বছরগুলোর ন্যায় এবারো আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সেরা হাফিজ/ক্বারীগণ উপস্থিত থাকবেন এবং সিলেট জেলা, বিভাগ ও দেশসেরা ক্ষুদে হাফিজগণ তেলাওয়াতে অংশ গ্রহণ করবেন। সিলেট জেলার প্রতিটি হিফজ মাদরাসা থেকে দু’জন করে সেরা হাফিজকে তেলাওয়াতের সুযোগ দেয়া হবে। এসব ক্ষুদে হাফিজদের নাম তালিকাভুক্ত করার জন্য হাফিজ মাওলানা ছুহাইব আহমদ, মোবাইল ০১৭১১ ০৭৮১৪৩ ও মুফতী মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মোবাইল ০১৭১২ ৪৫৪৯৪০ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

মহানগর ইমাম সমিতির নেতৃবৃন্দ সৌদী আরাবের মসজিদে নববীতে ১২০টি দেশের সেরা হাফিজদের প্রতিযোগিতায় সিলেটের হাফিজ হোসাইন আহমদ ১ম স্থান অর্জন করে বিশ্বসেরা হাফিজ নির্বাচিত হওয়ায় ইমাম সমিতির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানানো হয়। তেলাওয়াত সম্মেলন সফলের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed