Main Menu

সিলেটে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে আ’লীগ

বৈশাখী নিউজ ডেস্ক: ২১ অগাস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে সিলেট সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রায়কে ঘিরে যেকোনো অপতৎপরতা মোকাবিলায় মাঠে রয়েছে আওয়ামী লীগ। আজ বুধবার নগরীতে ছাত্রলীগ ও যুবলীগকে মোটর সাইকেল শোডাউন করতে দেখা গেছে।

আজ বুধবার রায় হচ্ছে ২১ অগাস্ট গ্রেনেড হামলার। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে নৃশংস গ্রেনেড হামলা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল। সে ঘটনায় মারা যান ২৪ জন।

রায়কে কেন্দ্র করে সিলেটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে র‌্যাব ও পুলিশ। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা । বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে সিলেটে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের নাশকতা না ঘটে সে জন্য সার্বক্ষণিক সিলেট নগরজুড়ে থাকবে প্রশাসনের বাড়তি টহল। সকল গুরুত্বপূর্ণ স্থানে থাকবে পুলিশের তল্লাশি চৌকি।

এদিকে, বিএনপির অপতৎপরতা মোকাবেলায় আওয়ামী লীগ মাঠে রয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

Share





Related News

Comments are Closed