কুষ্টিয়া সাব রেজিস্ট্রারকে হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহ হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন সিলেট শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টায় ফেঞ্চুগঞ্জ সাবরেজিস্টার অফিসের সামনে এক প্রতীকি কর্মসূচী পালন করেছে।
এসময় উপস্থিতি ছিলেন ফেঞ্চুগঞ্জ সাবরেজিস্ট্রার মো. মিজাহারুল ইসলাম, দলিল লেখক সভাপতি রতন চক্রবর্তীসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রতীকি এ কর্মসূচীতে বক্তারা অনতি বিলম্বে নুর মোহাম্মদ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য সোমবার রাত ১০টার দিকে নূর মোহাম্মদ শাহের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ কুষ্টিয়া শহরের বাবর আলী রোডের বাড়ি থেকে সদর ফাঁড়ির এসআই সন্তু বিশ্বাস উদ্ধার করে। নূর মোহাম্মদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। বাবর আলী রোডের চারতলা ভবনের তিন তলায় ভাড়া থাকতেন তিনি।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed