বিশ্বনাথের শিক্ষার্থীকে টার্মিনালে নির্যাতন, সর্বস্ব লুঠ
বিশ্বনাথ প্রতিনিধি : সর্বস্ব লুঠ করেও ক্ষান্ত হয়নি। পরে দু’তলায় নিয়ে শারিরীক নির্যাতন করে। পেঠে, পিঠে লাথি, কাঠের টুকরা দিয়ে নির্যাতনের এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় শিক্ষার্থী। প্রায় ২০ মিনিট সময় চলা এমন নির্যাতন চালায় অপরিচিত ৫জনের সন্ত্রাস বাহিনী। গত ৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় সিলেট শহরের টার্মিনালে (পুলেরমুখ) বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজের ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী রেজোয়ান আহমদ মামুনের ওপর এমন নির্যাতনের ঘটনা ঘটে।
এমন ঘটনার বর্ণনা করতে গিয়ে কান্না জড়িত কন্ঠে রেজোয়ান আহমদ মামুন বলেন, বাবা এবং তার নিজের মোবাইল ফোনের কাভার লাগাতে গিয়েছিলেন সিলেট নগরের আল-করিম প্লাজায়। একটি দোকানে কাভার লাগিয়ে বাড়ি ফেরার পথে পুলের মুখে এসে বাসে উঠার আগে এক অপরিচিত লোক তাকে দাঁড়াতে বলে। বেশ কিছু সময় ওই লোক মামুনকে আটকে রাখে এবং নাকে হাত লাগায়। নাকে হাত লাগানোর পরে শরীর দুর্বল হতে থাকে। এক পর্যায়ে তাকে একটি দু’তলায় নিয়ে নির্যাতন চালায়। শারিরীক নির্যাতনের পরে তাকে ওই দু’তলায় রেখে পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে প্রায় লাখ টাকা দামের দুটি মোবাইল ফোন ও নগদ ১৫০০ টাকা নিয়ে যায়।
মামুন জানায়, দু’তলায় নির্যাতনের পর সে আর কিছু বলতে পারেনা। হঠাৎ তার জ্ঞান ফিরলে একটি সিঁড়ি দিয়ে বের হয়ে বিশ্বনাথে চলে আসে। বাসায় এসে পরিবারের সবাইকে বিষয়টি জানায়। খুঁয়া যাওয়া দুটি মোবাইল ফোনের জন্য বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছে বলেও সে জানায়।
রেজোয়ান আহমদ মামুন বিশ্বনাথ উপজেলা শহরের নতুনবাজারের বাসিন্দা ও নতুনবাজারস্থ শাহপরাণ স্টীল কর্পোরেশনের পরিচালক মো. বসির আহমদের কনিষ্ট পুত্র।
Related News
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১২টি লিস্টার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেRead More
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More



Comments are Closed