জয়িতা পুরস্কারপ্রাপ্ত আঙ্গুরা বেগমের অভিযোগ
বিশেষ প্রতিনিধি: জয়িতা পুরস্কারপ্রাপ্ত আঙ্গুরা বেগমের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
এর আগে গত ৩ অক্টোবর সিলেট নজরুল অডিটোরিয়ামে জয়িতা পুরস্কার প্রত্যাখ্যান করতে চাইলে বিভাগীয় কমিশনার বলেছিলেন, তাঁর অফিসে লিখিত অভিযোগ নিয়ে গেলে তিনি বিষয়টি দেখবেন।
৭ অক্টোবর রোববার লিখিত অভিযোগ নিয়ে আঙ্গুরা বেগম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। তিনি লিখিত অভিযোগে বলেন, তাঁর স্বামী মরহুম আলহাজ্ব আজাদ উদ্দিন কানাইঘাট উপজেলাধীন ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন । এলাকায় অবস্থিত ‘আব্দুল গফুর ওয়াকফ এস্টেট’-এর অধীভুক্ত সড়কের বাজার আহমদিয়া দাখিল মাদ্রাসা সম্প্রসারনের জন্য মাদরাসা সংলগ্ন আঙ্গুরা বেগমদের মালিকানাধীন ৭ শতক ভুমি ক্রয় করার জন্য মাদরাসা পরিচালনা কমিটি সহ তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোঃ জাকারিয়া গংরা প্রস্তাব করেন।
তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্ব-শরীরে উপস্থিত থেকে রেজিস্ট্রি সম্পাদন করার কথা ছিলো। পূর্ব কথা অনযায়ী ১২/০২/ ২০১৪ইং তারিখে ভুমি বিক্রয় দলিল সম্পাদন হলে নির্বাহী কর্মকর্তা অন্য কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি। তিনি বলেন, রেজিস্ট্রি সম্পাদন করে চলে আসুন এখানে টাকা পরিশোধ হবে। তাঁর মৌখিক নির্দেশে রেজিস্ট্রি হয়। একটি প্রভাবশালী চক্র বিক্রিত ভুমি মূল্য দেবো-দিচ্ছি বলে কালক্ষেপন করে আসছে। আঙ্গুরা বেগমের পরিবার বিক্রিত জমির মূল্য আজও পায়নি। তাদের প্রাপ্য টাকা আত্মসাতের জন্য নানা রকম পায়তারা চলছে।
জমি বিক্রয় সংক্রান্ত কাগজাদী অভিযোগের সঙ্গে যুক্ত করে বিভাগীয় কমিশনারের সামনে দিলে বিভাগীয় কমিশনার ধৈর্য্যসহকারে আঙ্গুরা বেগমের অভিযোগ শুনেন এবং কাগজাদী দেখে আশ্বাস দেন বিষয়টি তিনি দেখবেন।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed