বিয়ানীবাজারে পাওয়ার টিলারের চাপায় শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে পাওয়ার টিলারের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৭ অক্টোবর) দুপুর বারোটার দিকে উপজেলার আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম হেলাল উদ্দিন (৩৫)। তিনি কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেলাল উদ্দিন জমিতে হালচাষ শেষে পাওয়ার টিলারে ওঠতে গেলে পা পিছলে পড়ে যান। এসময় পাওয়ার টিলারটি উলটে পড়ে গিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা এ ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ নিয়ে বিয়ানীবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed