Main Menu

ইবিতে বিএনসিসি’র প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট ২৪ ব্যাটালিয়নের সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।

জানা গেছে, গত ২ অক্টোবর সুন্দরবন রেজিমেন্ট ২৪ ব্যাটালিয়নের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭০জন ক্যাডেট, ১০জন বিটিএফও-পিইউও এবং ২৫ জন সামরিক প্রশিক্ষক অংশগ্রহন করে। ‘তারুণ্যের উচ্ছাস’ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭ দিন ব্যাপি অনুষ্ঠিত এ প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে ২৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ ও বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি প্রফেসর শহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহা: জাহাঙ্গীর হোসেন ও বিএনসিসির সুন্দরবন রেজিমেন্টের ২৪ ব্যাটলিয়ান লেঃ কর্ণেল ইমরান আজাদ, এ্যাডজুটেন্ট মেজর নাজমুল হক উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত পুরুষ ও মহিলা ক্যাডেটদের মধ্য থেকে নাচ, গান ও মূকাভিনয় পরিবেশন করা হয়। উপস্থিত শ্রোতাদের চমক দিতে নিজের কথা ও সুর করা গান নিয়ে হাজির হন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান। এসময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা যায়। সব শেষে ক্যাম্পাস তারকাদের বিমুগ্ধ গানের সুরে শেষ হয় সুন্দরবন রেজিমেন্ট ২৪ ব্যাটালিয়নের সাত দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান। ক্যাম্পাস তারকাদের মধ্যে গান পরিবেশন করেন লালচান তালুকদার।

Share





Related News

Comments are Closed