জাঙ্গাইলে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকায় পানিতে ডুবে তানভীর হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে বিশ্বনাথ উপজেলাধীন লামাকাজীস্থ দোকানিপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, তানভীর শহরতলীর জাঙ্গাইল এলাকায় একটি দোকানে কাজ করতো। শনিবার (৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে পুকুরে গোসল করতে নামে তানভীর। এ সময় সে পানিতে ডুব দিলে দীর্ঘ সময় না ওঠায় অন্যরা তাকে খুঁজতে নামেন। পরে বেলা ৩ টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন- মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
জিডিএফ’র আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়নRead More
খাদিমনগরে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার হারিছ আলী মেয়ে রুজিRead More



Comments are Closed